গঙ্গাচড়ায় শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোরছালিন (২২)। ঘটনাটি ঘটেছে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু মধ্যপাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে হাবু মধ্যপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে মোরছালিন বাড়ির পাশে বিদ্যুৎ সংযোগে পুকুরে পানি সেচ দিয়ে মাছ ধরছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। গঙ্গাচড়া মডেল থানার এসআই শাহ নেওয়াজ এর সত্যতা নিশ্চিত করেছেন।
