বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষিবিদদের কৃষিসামগ্রী বিতরণ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৬:০৯

সিলেট জেলার কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষিসামগ্রী বিতরণ করেছেন কৃষিবিদরা। 

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সিলেট জেলা শাখার আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারকে ধানের বীজ, মাছের পোনা, মুরগির বাচ্চা ও মুরগির খাবার বিতরণ করেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্যরা। এছাড়াও স্থানীয়দের গবাদিপশুকে টিকা দেওয়া হয়েছে।

কৃষিসামগ্রী বিতরণ কর্মসূচির আগে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে কেআইবির সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে কেআইবির ঢাকা মেট্রোপলিটন শাখার সাধারণ সম্পাদক ড. মো. তাসদিকুর রহমান সনেট এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ এম মাহবুবুল হাসান মাহবুব উপস্থিত ছিলেন। 

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেআইবির সিলেট শাখার সহ-সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুস্তম আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম আই নজরুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক যুগ্ম-পরিচালক মো. আবু নাসের, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান, সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. জোনায়েদ কবীর। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (ফার্ম)মো. ছায়াদ মিয়া, উপরেজিস্ট্রার ডা. সন্তোষ রঞ্জন পাল, উপরেজিস্ট্রার ডা. ফখর উদ্দিন, উপ-পরিচালক (অর্থ) সুমিত সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. ঋত্বিক দেব অপু, বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি উত্তম কুমার দাশ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/মাহি