ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর পাকা ঘর পেয়ে আনন্দে আত্মহারা নজরুল 

আপডেট : ১০ আগস্ট ২০২২, ২১:৩০

ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশের পর ৯০ বছর বয়সী সেই চানাচুর বিক্রেতা নজরুল ইসলাম নতুন পাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা। র্দীঘ দেড় মাস পর ঘর নির্মাণের কাজ শেষ হলে মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে নতুন ঘরের শুভ উদ্ধোধন করেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান  নজরুল ইসলাম মজুমদারের পক্ষে এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন। 

এসময় এক্সিম ব্যাংকের দিনাজপুর শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার আহসান হাবীব, এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র অফিসার মমিনুল ইসলাম, এক্সিউটিভ অফিসার ও ইত্তেফাকের ফুলবাড়ী সংবাদদাতা অনিল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

নজরুল ইসলামের সঙ্গে সেলফি তুলতে পেরে খুশি তারা

এর আগে ২৬ জুন এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ও সিনিয়র অফিসার মমিনুল ইসলাম পাকা ঘর নির্মাণের শুভ উদ্ধোধন করেন। পাকা ঘরের পাশাপাশি নগদ অর্থও পেয়েছেন। পাবেন প্রতি মাসে নগদ টাকা। নতুন ঘরে উঠে নজরুল ইসলাম ও তার স্ত্রী মজিরন বেগমের পরিবারে আনন্দের সীমা নেই। শুধু ওই পরিবারে নয়, চানাচুর বিক্রেতা নজরুল ইসলাম নতুন পাকা ঘর  পাওয়ায় স্থানীয়দের মাঝেও বইছে খুশির জোয়ার। 

এই দম্পতি খুশিতে কণ্ঠে বলেন, ‘এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্যার আমাদের  মতো গরীব-দুঃখীকে পাকা ঘর, নগদ অর্থ দেওয়ায় আমরা স্যারের কাছে চিরকৃজ্ঞ। আল্লাহ যেন সবসময় ভালো রাখেন। 

উল্লেখ্য, গত ১২ জুন ইত্তেফাক অনলাইনে ‘৯০ বছর বয়সেও চানাচুর বিক্রি করে সংসার চালাচ্ছেন নজরুল ইসলাম’ শিরোনাম প্রকাশিত হলে এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নজরে আসে। এরপর তিনি এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেনকে চানাচুর বিক্রেতার খোঁজ-খবর নিতে বলেন।

নতুন ঘরের শুভ উদ্ধোধন

গত (১৪ জুন) বিকালে নজরুল ইসলামের বাড়িতে যান এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ও সিনিয়র অফিসার মমিনুল ইসলাম। সেই দিন উপস্থিত এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন নজরুল ইসলামকে নগদ অর্থ সহায়তা দিয়ে নজরুল ইসলামকে একটি পাঁকা ঘর দেওয়ার আশ্বাস দেন। 

আরও পড়ুন-ইত্তেফাকে সংবাদ, সেই চানাচুর বিক্রেতা পাচ্ছেন পাকা ঘর

এ প্রসঙ্গে এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ও এক্সিম ব্যাংকের দিনাজপুর শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার আহসান হাবীব বলেন, ‘আমাদের এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মহাদয়ের নিজস্ব অর্থায়নে চানাচুর বিক্রেতা নজরুল ইসলামকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আমরা মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে নতুন পাকা ঘরের শুভ উদ্ধোধন করে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/মাহি