হাতিয়ায় মাদকসহ আটক এক

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৫

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

উপজেলার জাহাজমারা বাজারে সোমবার রাতে অভিযান চালিয়ে ২১৮ বোতল স্পিরিটসহ মাদক ব্যবসায়ী মাইন উদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড। হাতিয়া নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সাব্বির হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে। পরে মাদক ব্যবসায়ী মাইন উদ্দিনকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, আটককৃত মাইন উদ্দিনের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা হয়েছে।