আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৯:১৯

আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম তাসকিন (২)। সে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের চা বিক্রেতা সিরাজুল মোল্লার ছেলে।

জানা গেছে, খেলতে গিয়ে সবার অজান্তে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজে বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু