সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে যাওয়া যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবশেষে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর ছেড়ে গেছে। ২৯৭ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বিমানটি। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ৯ টা ৪০ মিনিটের ফ্লাইটটি বার্ড হিটের কারণে ক্ষতিগ্রস্ত হয়। পারে ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা এসে পরীক্ষা করে মেরামত করলে বিকাল ৩ টা ৩ মিনিটে সেটি ওসমানী থেকে ফ্লাই করে।’
হাফিজ আহমদ আরও বলেন, ‘বিমানন্দরে যাতে পাখি না ঢুকতে পারে এ ব্যাপারে নিয়মিত নজরদারি রয়েছে। ফ্লাইট উড্ডয়ন বা অবতরণের সময় পাখি বিপৎসীমায় ঢুকে পড়লে শ্যুট করা হয়। যদি কখনো পাখি উড়োজাহাজের একেবারে কাছে চলে যায়, তখন কিছু করার থাকে না। এদিকে, সকালের ফ্লাইটটি দীর্ঘক্ষণ যাত্রা বিলম্ব হলে যাত্রীরা বিমানবন্দর লাউঞ্জে অপেক্ষমাণ থেকে দুর্ভোগ পোহাতে হয়।
