আগৈলঝাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়েছে মাদকসেবীরা। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা মকবুল ফকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার রামেরবাজারের পশ্চিম পার্শ্বে ফজলুর রহমানের পরিত্যক্ত বাড়িতে গাঁজা সেবন করছিল কয়েকজন। এ সময় তাদের মাদক সেবন না করতে বলায় অশোকসেন গ্রামের মৃত দীনবন্ধু সমদ্দাররের ছেলে দীপক সমদ্দার, হালিম সরদারের ছেলে কবির সরদার ও তাদের সহযোগীরা মারধর করে আহত করে।
আহত মুক্তিযোদ্ধার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
