‘এখনো অস্ট্রেলিয়া শিরোপার দাবীদার’

আপডেট : ১১ জুন ২০১৯, ২২:২৪

স্টিভ ওয়াহর মতে শিরোপা প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত হওয়ার পরও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ট্রফি জয়ের পথ রুদ্ধ হয়ে যায়নি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়াহর দৃঢ় বিশ্বাস দশ দলের এ টুর্নামেন্টে সেমিফাইনালে যেতে জয়ের ধারায় ফেরার মত প্রয়োজনীয় গভীরতা তার দেশের আছে।

ওয়াহ বলেন, ‘এ পরাজয় কাটিয়ে উঠতে অনেক সময় হাতে থাকায় অস্ট্রেলিয়া খুব বেশি হতাশ হবেনা, সেমিফাইনালের পর্যায় আসতে আসতে তাদের ব্যাটিং লাইন আপ ও বোলিংসহ বিকল্প বিষয়গুলো ভাল প্রক্রিয়ায় ফিরবে।

লর্ডসে শিরোপা হাতে নেবার সম্ভাবনা শীর্ষ ছয়টি দলেরই আছে এমন বিশ্বাস থাকায় এবারের বিশ্বকাপটি এখন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।’ - বাসস