ফিন্যাক্ট বাংলাদেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে “ফেমফেস্ট-২০২২” এর আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের সাথে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন ডক্টর সাং এইচ লি।
অনুষ্ঠানে ১৫টির বেশি নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তারা তাদের স্টলে হস্তশিল্পের সামগ্রী, বুটিক, পোশাক এবং সৌন্দর্যের জন্য তৈরীকৃত পণ্যের প্রচার ও বিক্রি করে।
"দ্য ব্যাকইয়ার্ড বেকারি" এর মালিক বলেন, এটি মহিলা উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি অপরিহার্য সেতুবন্ধন যা ক্লাবের একটি অবিশ্বাস্য আয়োজন।
এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানটি পরিদর্শন করেন এবং স্টল থেকে জিনিসপত্র ক্রয় করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর বলেন, তিনি মহিলা উদ্যোক্তাদের ব্যবসার প্রাথমিক পর্যায়ে তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল সেগুলি নিয়ে আলোচনা করতে পেরে খুব আনন্দিত।
ফিন্যাক্ট ক্লাবের মতে, নারীর ক্ষমতায়ন নারী পুরুষের সমতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য পুরুষ ও মহিলাদের সমান ক্ষমতা এবং সুযোগ রয়েছে।
