সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এই নিয়ে চীনের সঙ্গে তাইওয়ানের তুমুল উত্তেজনা বেড়ে যায়। পেলোসির সফরের জবাবে তাইওয়ান ঘিরে নজিরবিহীন মহড়া চালায় চীন। সেই সঙ্গে নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র।
প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেন, আধুনিক সাবমেরিন চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাহায্য করবে। আরটিআই রিপোর্টে বিশেষজ্ঞরা জানান, নতুন অত্যাধুনিক সাবমেরিন চীনের বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে।
প্রাগ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ তাইওয়ানের প্রতিরক্ষার ওপর ফোকাস করা গবেষক মাইকেল থিম বলেছেন, তাইওয়ানের দেশীয় প্রতিরক্ষা সাবমেরিন প্রোগ্রাম প্রয়োজনীয়।
থিম আরও বলেন, সাবমেরিন সক্ষমতার পরিপ্রেক্ষিতে তাইওয়ান তার উন্নয়ন পরিকল্পনায় সহায়তা করার জন্য বিদেশী বিশেষজ্ঞদের নিয়োগ করতে সক্ষম হয়েছে।
