ভারতের প্রধানমন্¿ী নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী ১৩ ও ১৪ জুন সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে যাবেন প্রধানমন্¿ী মোদি। এই সময় তাকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হবে। দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান তর আকাশসীমা ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। তবে সোমবার প্রধানমন্¿ী মোদিকে বহনকারী বিমানের জন্য আকাশসীমা ব্যবহার করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। -ডন।
