রাজধানীর প্রাণকেন্দ্র তেজগাঁওয়ে অবস্থিত সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে ২২ আগস্ট বোর্ড অব ট্রাষ্টিজের ১২১তম সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে এতে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
উপস্থিত সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
