ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।
বুধবার (২৪ আগস্ট) বিকাল ৩টায় ভারতের রাজধানী দিল্লিতে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক করেন বিটিএফ-এর চেয়ারম্যান।
বৈঠকে তারা দুই দেশের সু-সম্পর্ক অব্যাহত রাখা, ব্যবসা-বাণিজ্য জোরদার ও ধর্মীয় শান্তি বজায় রাখার ব্যাপারে আলোচনা করেন।
এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।
