কর্পোরেট প্রিমিয়ার লিগের জার্সি উন্মোচন

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৯:২২

কুল গেমস আওয়ার কর্পোরেট প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি এর জার্সি উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর হোটেল সারিনায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এ জার্সি উন্মোচন করা হয়। একইসঙ্গে ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নগদ এর সিবিও শেখ আমিনুর রহমান, স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার ফজল মাহমুদ, যমুনা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর সেলিম এবং গেমস আওয়ার প্রতিষ্ঠানের তিনজন পার্টনার আহসান রাজিব সাওকাত আলী মিয়া, শরীফ মহিউদ্দিন রকি ও সাকিফ আহসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক জাতীর ক্রিকেট দলের জনপ্রিয় সদস্য হান্নান সরকার। 

টুর্নামেন্টটি আগামী ২৬ আগস্ট এমএএসসিও সাকিব ক্রিকেট একাডেমিতে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পুলিশ স্টাফ কলেজে শেষ হবে। টুর্নামেন্টের প্রথম আসরে ৬টি দল-দ্যা সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দারাজ, এমকেআর সলিউশন লিমিটেড, স্টারগেজ ইন্টারন্যাশনাল ও উইকেন্ড ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করবে। 

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পণ্য কুল। 

ইত্তেফাক/এএএম