জনপ্রিয় মডেল, টিভি অভিনেত্রী ও উপস্থাপিকা তানজিন তিশাকে মুগ্ধ করলেই তার সঙ্গে নৈশভোজের সুযোগ পাওয়া যাবে। এ জন্য আগ্রহীদের মার্কিন স্টাইলে ড্যাশিং লুক দেখাতে হবে।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা স্টাইলের অধিকারী ৩০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন। তারা তিশার সঙ্গে সামনাসামনি দেখা করে তাকে মুগ্ধ করার সুযোগ পাবেন। এদের মধ্য থেকে যিনি তিশাকে সবচেয়ে বেশি মুগ্ধ করতে পারবেন, তিনি পাবেন তিশার সঙ্গে ডিনারে যাওয়ার সুযোগ।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাকে ইমপ্রেস করার আহ্বান জানান তিশা।
২১ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটিতে অংশ নিতে তিশার আপলোডকৃত ভিডিওর কমেন্ট সেকশনে অথবা সরাসরি স্টুডিও এক্স-এর ফেসবুক পেজের ইনবক্সে #ImpressTanjinTisha, #StudioX I #AmericanStyle এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করে আমেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ একটি ছবি জমা দিতে হবে।
