এশিয়া কাপের বাংলাদেশ দলে স্বীকৃত ওপেনার ছিলেন বিজয় ও পারভেজ হোসেন ইমন। ওপেনার সংকট কাটাতে ক্যারিবিয়ান থেকে উড়িয়ে আনা হয়েছে নাঈম শেখকে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করেই এশিয়া কাপের টিকিট পেয়ে যান তিনি।
বিজয় ও বাঁহাতি এই ওপেনারকে ঘিরেই নাকি ওপেনিংয়ের ছক কষছে টাইগাররা। দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে থাকা জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
বিজয়ের জায়গা নিশ্চিত ধরলেও তার সঙ্গী চূড়ান্ত করার কাজটা এখনো হয়নি বলেই দাবি দল সূত্রের।
সূত্র জানায়, নাঈম শেখকে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত ওপেনিংয়ের পরিকল্পনার অংশ হয়ে যেতে পারেন এই তরুণ।
টানা দুই দিন অনুশীলনের পর গতকাল বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আজ আইসিসি একাডেমিতে স্থানীয় সময় বিকাল ৪টা থেকে অনুশীলন করবেন সাকিব-মুশফিকরা।

ছক্কার সন্ধানে বাংলাদেশ