আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় যাওয়ার পর স্বল্পসংখ্যক চীনা ব্যাবসায়ী দেশটিতে থেকে যান। এরই মধ্যে একজন হলেন ইউ মিংহুই। তিনি সহ আরও কিছু সংখ্যক চীনা ব্যবসায়ী দেশটিতে চলমান কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্বান্ত নেন।
যদিও বেইজিং থেকে তালেবানদের সন্ত্রাসবাদী কার্যক্রমের কারণে সতর্কতা জারি করা স্বত্তেও ইউ থেকে আফগানিস্তানে ফেরার পর দেশটিতে পুনরায় চালু করার দায়িত্ব নেন তিনি।
এদিকে ইউ এক বিবৃতে জানায়, তালেবানরা শুধু কথায় না আসলেই তাদের কাজে সাহায্য করছে।
মাসব্যাপী আলোচনার পর এবছর এপ্রিলে তালেবান সরকার কাবুলের কাছেই ২১কোটি৬০ লাখ ডলার মূল্যের শিল্পাঞ্চল তৈরির প্রকল্প অনুমোদন করে। তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর এটিই প্রথম চীন-আফগান যৌথ প্রকল্প যেখানে প্রায় ১৫০টি শিল্প কারখানা তৈরির প্রত্যাশা করা হচ্ছে।
যদিও বেইজিং সরকার থেকে তালেবানদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পাল্টা কার্যক্রম চালানোর পরিকল্পনা আছে। যার মাধ্যমে দেশটিতে নারী ও শিশুর অধিকার পুনরায় বাস্তবায়ন হবে।
এদিকে ইউ মিংহুই বলেন, আমাদের জন্য এটি শুধুই ব্যবসা।
