সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা সম্পন্ন করেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণে ‘মুজিব নামে বুকের ভেতর রক্তধারা বয়, শোককে করবো শক্তি, এই দৃঢ় প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা আয়োজিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেনের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ,রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও সহকারী প্রক্টর আমিনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রলীগের নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিবৃন্দের পাশাপাশি গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি ডা. অসীম রঞ্জন রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফুল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত ইসলাম ও জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, আকাশ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মিজান, কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম ছুরুক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করেন।
