অঘটন ঘটাতে চায় হংকং

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৭:৩০

চার বছর আগে এশিয়া কাপেই ভারতকে কাঁপিয়ে দিয়েছিল হংকং। ২৮৫ রানের লক্ষ্যে নেমে জয়ের খুব কাছাকাছি চলে যায় তারা। কিন্তু শেষ পর্যন্ত অর্জনের খাতায় হারই যোগ হয়েছে। আজ সেই ভারতের বিপক্ষেই এশিয়া কাপে নিজেদের মিশন শুরু করবে হংকং।

বাছাইপর্বে সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে এসেছে নিজাকাত খানের দল। কিন্তু তাদের সুপার ফোরে উঠার রাস্তাটা খুবই কঠিন। কেননা গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। এদের একজনকে টপকে গেলে অঘটনেরই জন্ম দিবে হংকং। বাস্তবতা মেনে নিলেও এশিয়া কাপে দলটির চাওয়া স্মার্ট ক্রিকেট।

হেড কোচ ট্রেন্ট জনস্টোন বলেন, ‘ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলাটা স্পেশাল হবে। এটাই সবচেয়ে সেরা অনুপ্রেরণা। আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা। অঘটন ঘটানোর জন্য আমাদের নিখুঁতভাবে কাজ সম্পন্ন করতে হবে। আমরা বাস্তববাদীও কিন্তু এটা করে দেখানোর সুযোগ। সেরাদের বোলিং ও বিপক্ষে মুখোমুখি হব আমরা। আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে এবং যদি মুখে হাসি সেটা করতে পারি, তাহলে দুই শক্তিশালী দলের বিপক্ষে একটি ছোট দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখবেন।’

ইত্তেফাক/ইআ