শিবগঞ্জে সাপের কামড়ে জোহরুল ইসলাম(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া পন্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জোহরুল এলাকার গোলাব উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোহরুল মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামের একটি দোকান থেকে বাড়ি ফিরার সময় পথে একটি সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরাজী চিকিৎসা করায়। কবিরাজের মতে কোনো বিষ নেই বললে সে ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরে যন্ত্রণা বেড়ে গেলে তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মনাকষা ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
