তা র কা দে র বি শ্ব কা প ভা ব না

হাড্ডাহাড্ডি লড়াই হবে আজ —আবদুন নূর সজল

আপডেট : ১২ জুন ২০১৯, ২০:৩৩

এবার বৃষ্টির জন্য অনেকগুলো খেলা উপভোগ করার সুযোগ হলো না। অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম বাংলাদেশের ম্যাচটির জন্য। শেষ পর্যন্ত বৃষ্টির জন্য আর খেলা হলো না। আজ ভারত বনাম নিউজিল্যান্ড খেলা। এবারের বিশ্বকাপে দুটিই শক্তিশালী দল। কোন দল জিতবে সেটা আগে থেকেই বলা মুশকিল। তবে ভারতের যে ফর্ম সেখান থেকে তাঁদের কিছুটা এগিয়ে রাখা যায়। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে আজ। শুটিংয়ের ব্যস্ততা থাকলেও খেলা দেখার সময়টা বের করার চেষ্টা করি। অনন্ত স্কোর দেখি। বাংলাদেশের একটা জমজমাট খেলা দেখার অপেক্ষায় আছি।

 

লেখক:অভিনেতা