মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
বাগধারা
১। সাধারণ অর্থের বাইরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে এমন বাক্য বা বাক্যাংশকে কী বলে?
(ক) বাগধারা (খ) বিপরীত শব্দ
(গ) ভিন্নার্থক শব্দ (ঘ) সমার্থক শব্দ
২। বাংলা ভাষার বিশিষ্ট সম্পদ কোনটি?
(ক) সমার্থক শব্দ (খ) বিপরীত শব্দ
(গ) বাগধারা (ঘ) ভিন্নার্থক শব্দ
৩।‘অ আ ক খ’ বাগধারাটির অর্থ কী?
(ক) প্রাথমিক জ্ঞান (খ) বাহ্যিক সভ্য
(গ) সহজলভ্য (ঘ) অতিরিক্ত মায়াকান্না
৪। ‘আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপুড়ে বাবু।’ — এ বাক্যটিতে ‘কাপুড়ে বাবু’ কোন অর্থে এসেছে?
(ক) সহজলভ্য (খ) বাহ্যিক সভ্য
(গ) দুষ্টুবুদ্ধি (ঘ) ভন্ড
৫। ‘বৃথা চেষ্টা’ অর্থ প্রকাশ করে নিচের কোন বাগধারাটি?
(ক) তুলসী বনের বাঘ
(খ) ভিটায় ঘুঘু চরানো
(গ) ছেঁড়া চুলে খোঁপা বাঁধা
(ঘ) মাছের মায়ের পুত্রশোক
৬। কোন বাগধারাটি দিয়ে ‘একমাত্র সন্তান’ বোঝানো হয়?
(ক) শিবরাত্রির সলতে
(খ) ব্যাঙের আধুলি
(গ) ঘর থাকতে বাবুই ভিজা
(ঘ) ইঁদুর কপালে
৭। হ-য-ব-র-ল বাগধারাটির অর্থ কী?
(ক) অসম্ভব বস্তু (খ) ভন্ড
(গ) বিশৃঙ্খল (ঘ) কাপুড়ে বাবু
৮। নিচের কোন দুটি সমার্থক?
(ক) অহিনকুল-দাকুমড়া
(খ) অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
(গ) আকাশ পাতাল-আকাশকুসুম
(ঘ) তাসের ঘর-তামার বিষ
৯। ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা কোনটি?
(ক) অদৃষ্টের পরিহাস
(খ) একাদশে বৃহস্পতি
(গ) অন্ধকার দেখা
(ঘ) কেউকেটা
১০। ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কী?
(ক) কাঠের পুতুল (খ) তীব্র জ্বালা
(গ) কূপমণ্ডুক (ঘ) কেতাদুরস্ত
১১। ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে নিম্নের কোন বাগধারাটিতে?
(ক) ননীর পুতুল (খ) দুধের মাছি
(গ) দহরম-মহরম (ঘ) চাঁদের হাট
১২। ‘বিড়াল তপস্বী’-কী অর্থে ব্যবহূত হয়?
(ক) নিরেট মূর্খ (খ) ঘুষখোর
(গ) কপট ব্যক্তি (ঘ) ভন্ড সাধু
১৩। ‘শাঁখের করাত’ অর্থ কী?
(ক) রোগ বিশেষ (খ) উভয় সংকট
(গ) অন্ধ অনুকরণ (ঘ) অনুকরণপ্রিয়তা
১৪। ‘সৌভাগ্যের বিষয়’- অর্থে কোন বাগধারাটি ব্যবহূত হতে পারে?
(ক) কেউকেটা (খ) একাদশে বৃহস্পতি
(গ) এলাহিকাণ্ড (ঘ) গোঁফ খেজুরে
১৫। ‘শরতের শিশির’-বাগধারাটির অর্থ কী?
(ক) অসময়ের বন্ধু
(খ) কাশফুলের শিশির
(গ) সুসময়ের বন্ধু
(ঘ) দুঃসময়ের বন্ধু
১৬। ‘ব্যাঙের আধুলি’-বাগধারাটির অর্থ কী?
(ক) অসম্ভব ঘটনা (খ) অস্থায়ী বস্তু
(গ) দুঃসাধ্য বস্তু (ঘ) সামান্য সম্পদ
১৭। ‘বা হাতের কাজ’ বাগধারাটির অর্থ কী?
(ক) অপকর্ম (খ) ঘুষ খাওয়া
(গ) কঠিন (ঘ) মোলাকাত করা
১৮। ‘মুহূর্তে অভিমান ভোলা’-এ অর্থে কোন বাগধারাটি ব্যবহূত হয়ে থাকে?
(ক) বিড়াল তপস্বী
(খ) বিড়ালের আড়াইপাক
(গ) ভেজা বিড়াল
(ঘ) ভুঁইফোড়
উত্তর:
১.ক ২.গ ৩.ক ৪.খ ৫.গ ৬.ক ৭.গ৮.ক ৯.খ ১০.খ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.খ
