সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় লেগুনা ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে আরও একজন মারা যায়। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
