অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয়ে যে সেরা তাতে সন্দেহের কোন অবকাশই নেই। তার ঝুলিতে রয়েছে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘শাটার আইল্যান্ড’, ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’-এর মতো অনেক কালজয়ী সিনেমা। তবে টাইটানিক সিনেমার প্রিয় অভিনেতা হিসাবেই দেশের বেশির ভাগ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
প্রিয় অভিনেতাকে নিয়ে দর্শকদের কৌতূহলও নেহাত কম। কমবেশি সবাই চোখ রাখেন অভিনেতার ব্যক্তিগত জীবনে। যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক— চান না লিওনার্দো।
তবে শেষ রক্ষা হয় না সুদর্শন এই অভিনেতার। তার প্রেম জীবন নিয়ে দর্শকদের চর্চার যেন শেষ নেই। তার সঙ্গে প্রেম করার জন্য হলিউডের তরুণী মডেলদের উৎসাহেরও অন্ত নেই। গোপন রাখলেও একের পর এক সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়।
লিওনার্দো ডি ক্যাপ্রিও জীবনে বহু নারীর সঙ্গে সম্পর্কে গিয়েছেন, আবার ভেঙেছেন। তবে সব ক্ষেত্রেই একটি বিষয় এক, প্রেমিকারা সবাই তরুণী। ৪৭ বছর বয়সী এই অভিনেতা বয়সে অনেকটা ছোট নারীদের সঙ্গেই ঘোরাফেরা করেন। তবে গুঞ্জন আছে প্রেমিকাদের বয়স পঁচিশ পেরোলেই সম্পর্কে ইতি টানেন তিনি।
তার সর্বশেষ বান্ধবী ক্যামিলা মরোন। তার সঙ্গে যখন নায়কের বিচ্ছেদ ঘটে তখন ক্যামিলার বয়স ২৫ পূর্ণ হয়েছে। অবাক করার বিষয় হলো ইসরায়েলি প্রেমিকা বার রাফায়েলির সঙ্গে এই নায়কের যখন বিচ্ছেদ ঘটে তখন রাফায়েলিও সদ্য ২৫ এ পা দিয়েছিল।
তবে কি বয়স ২৫ পেরোলেই প্রেমিকা বদল করেন তিনি? লিওনার্দোর অদ্ভুত এই প্রবণতা কাকতালীয় বলে মানতে রাজি নন অনেকেই।
