পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন। হোক মাঠের খেলা বা মাঠের বাইরের কর্মকান্ড। এবারও তিনি আলোচনায় এলেন মাঠের বাইরের এক কাজের জন্যই। এবারের কারণ এম্বাপ্পের প্রেমের সম্পর্ক। আগের গার্লফ্রেন্ড এমা স্মেটের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর বর্তমানে ফরাসি এই তারকা ডেটিং করছেন বিখ্যাত ট্রান্সজেন্ডার মডেল ইনেস রাউয়ের সঙ্গে।
ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কান চলচ্চিত্র উৎসবে রাউয়ের সঙ্গে দেখা গেছে এমবাপ্পেকে। এছাড়া একটি বিলাসবহুল প্রমোদতরীতে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেও দেখা গেছে দুজনকে।
এদিকে, অন্তর্জালে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় এমবাপ্পে কোলে তুলে নিয়েছেন প্লেবয় কভারের প্রথম ট্রান্সজেন্ডার মডেল ইনেস রাউকে।
এমবাপ্পে যেমন তার ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনার তুঙ্গে, কখনও সেটা মাঠের পারফরম্যান্স আবার কখনও বা বেফাঁস মন্তব্য। তার নতুন প্রেমিকা ইনেস রাউ নিজেও অনেক আগে থেকেই আলোচনায়। ২০১৪ সালেই প্রথমবার প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয় ইনেসের ছবি। মাত্যর ১৬ বছর বয়সে ক্যারিয়ারের নেশায় নিজের লিং পরিবর্তন করেন ইনেস। ২০১৭ সালেও আরও একবার প্লেবয় ম্যাগাজিনের কাভারে স্থান পায় ইনেস।
প্লেবয় ম্যাগাজিনের কাভারে আসার পর অবশ্য নিজের ট্রান্সজেন্ডার পরিচয় নিয়ে কম ভোগান্তি পোহাতে হয়নি ইনেসকে। এক সাক্ষাৎকারে ইনেস জানান, ‘আমি ট্রান্সজেন্ডার, এ কথা না বলে অনেক দিন থাকতে হয়েছে আমাকে। অনেকের সঙ্গেই প্রেম করেছি, সঠিক সংখ্যাটা কত আমার নিজেরও তা মনে নেই। তবে আমি ভয় পেতাম, আমি বুঝি কখনো প্রেমিক খুঁজে পাব না, আমাকে বুঝি উদ্ভট কিছু হিসেবে দেখা হবে! তারপর আমার মনে হলো, আমাকে আমার মতোই থাকতে হবে। নিজের ব্যাপারে সত্য বলতে পারাটা একটা মুক্তি, সেটা লিঙ্গ, যৌনতা ইত্যাদি যাই হোক না কেন।’
এবার তাহলে সেই ইনেস রাউয়ের নতুন প্রেমিকের তালিকায় যুক্ত হলেন ফুটবল তারকা এমবাপ্পেও।
