কক্সবাজারের অস্ত্রসহ গ্রেফতার ২

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২০:৩৮

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ আরফাতুর রহমান প্রকাশ সোনা মিয়া (৩৬) ও মো. হাসানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নের দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলফাতুর রহমান প্রকাশ সোনা মিয়া চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কালা পাড়ার সিরাজ মিয়ার ছেলে ও মো. হাসান টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের জাদি মোরা এলাকার মৃত উলা মিয়ার ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সূত্রে খবর পয়ে পুলিশের দুটি দল ভোর রাত ১২ট থেকে দেড়টা পর্যন্ত খুটাখালী ও ডুলাহাজারায় অভিযান চালায়। কালাপাড়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরফাতুর দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, টেশনাফের সন্ত্রাসী হাসান অবৈধ অস্ত্র নিয়ে অপরাধ কর্মকাণ্ড করতে চকরিয়ার ডুলাহাজারাস্থ শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। সোর্স থেকে খবর পেয়ে তাকে আটক করার পর প্রথমে অস্ত্রের সন্ধান দেয়নি। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অস্ত্র লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দিলে বন্দুক উদ্ধার করা হয়।গ্রেফতার হওয়া দুইজনে বিরুদ্ধে থানার দুই এসআই বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/বিএএফ