জাতীয়করণ প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি

জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাসহ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবিতে বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ঝিনাইদহ জেলা জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাজোটের নেতারা এ স্মারকলিপি পেশ করেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রভাত কুমার, ঝিনাইদহ সদর শাখার সভাপতি নজরুল ইসলাম, আবু জাফর, আ. রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।