ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের একটি পুকুর থেকে রায়হান (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের মেড্ডা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার রানা মিয়ার ছেলে। বুধবার সকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ১নং ফাঁড়ির ইনচার্জ মো. নূরুজ্জামান।
