দেশের স্বনামধন্য সুপারস্টোর ব্র্যান্ড মীনাবাজার তার ১৭ তম আউটলেট উদ্বোধন করেছে শনির আখড়ায়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনবহুল এলাকা শনির আখড়ায় ৪৫০০ বর্গফুট জায়গা নিয়ে বর্ণমালা আদর্শ হাই স্কুল এন্ড কলেজের ঠিক বিপরীতে মীনাবাজারের এই আউটলেটটি যাত্রা শুরু করে।
জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনাবাজার সুদীর্ঘ ২০ বছর ধরে প্রায় সহস্রাধিক গুনগতমানের পণ্য সরবরাহের মাধ্যমে উন্নতমানের গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ১৬ টি আউটলেট নিয়ে ঢাকা ও চট্টগ্রামে লক্ষাধিক গ্রাহক মীনাবাজারের নিরবিচ্ছিন্ন সেবা উপভোগ করছে।
শনির আখড়া আউটলেটটিও তার ব্যতিক্রম হবেনা। সজীব ও সতেজ শাক-সবজি, ফ্রেশ মাছ- মাংস ও কাচাবাজারের সবধরনের উপকরণ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল সারি পণ্য এখন খুব সহজেই একই ছাদের নিচে সাশ্রয়ীমূল্যে শনির আখড়ার স্থানীয় ক্রেতারা উপভোগ করবেন।
শনির আখড়া আউটলেটটি হল মীনাবাজারের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট। আউটলেটটি উদ্বোধন করেন মীনাবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব শাহীন খান এবং বিশিষ্ট মাজসেবক, শহীদ নগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীনাবাজার এক্সপ্যানশন প্রধান মোঃ রাজিবুল হাসান, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন প্রধান তাসনিম হোসেইন, অপারেশনস প্রধান শামীম আহমেদ জায়গীরদার, ফিন্যান্স ও একাউন্টস প্রধান রাহী আলাউল রাইহান এবং উভয়পক্ষের অন্যান্য কর্মকর্মর্তাবন্দৃ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শনির আখড়া ও তার আশেপাশের এলাকার ক্রেতা সাধারনের জীবনে মীনাবাজারের নতুন এই আউটলেটটি গ্রাহকদের সাথে নিরবিচ্ছিন সম্পর্ক অব্যাহত রাখতে লভ্যাংশ ছেড়ে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপন্যগুলোর বাজার-সেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে।
এছাড়া ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি এনে দিতে শনির আখড়া ও তার আশেপাশে ধনিয়া, মাতুয়াল, যাত্রাবাড়ি, পোস্তগলা, কাজলা, ধোলাইপাড়, গেন্ডারিয়া, শ্যামপুর ও মুন্সিবাগ লাকাবাসীরাও মীনাবাজারের হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার করলেই এই শনির আখড়া আউটলেট থেকে ফ্রি হোম ডেলিভারি সুবিধাটি পাবেন।
