মাগুরা জজ আদালতে সাজাপ্রাপ্ত আসামি গাংনীতে গ্রেফতার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২০:৫০

অর্থ সংক্রান্ত একটি প্রতারণা মামলায় আদালতের ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি লিলসাদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বেতবাড়িয়া গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিলসাদ হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের পলান আলীর ছেলে।

এএসআই সাহাজুল ইসলাম সাজু জানান, মাগুরা জেলা জজ আদালতের দায়রা মামলা নং- ১২৯/১৮। সাম্প্রতিক আদালতে দোষী প্রমাণিত হওয়ায় লিলসাদকে ২ বছর কারাদণ্ড দেন আদালত। সাজা হওয়ার পর থেকে পালিয়ে ছিলেন লিলসাদ হোসেন। শুক্রবার গ্রেফতারকৃত লিলসাদ হোসেনকে মাগুরা জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ