আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে আসন-৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী উম্মে জান্নাতুল ফেরদৌস ধানমন্ডিস্হ ৩/এ -র দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, 'মনোনয়ন পেলে নারী অধিকার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনাকে এগিয়ে যাবো'।
সাধারণ মানুষের সুখে দুখে পাশে থেকে সকলের সেবা করার কথা জানিয়ে তিনি বলেন, 'প্রতিবছর বন্যা প্লাবিত সাঘাটা ফুলছড়ি এলাকা বিশেষ করে ফুলছড়ি উপজেলার নদী ভাঙন রোধে গুরুত্বের সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ।
এসময় তিনি আরোও বলেন, 'সাঘাটা ও ফুলছড়ির মানুষ আমাকে ভালবাসেন। বাবা ও নানার আওয়ামী রাজনীতি-তে বিশেষ অবদান রয়েছে, আমি ও ছাত্র জীবন থেকেই অনেক প্রতিকূলতা সত্ত্বেও তাদের পাশে আছি।
তারা আমার বাবার অবর্তমানে আমাকে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হতে, উৎসাহিত করেছেন। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন বলে আশা করি'।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় সভাপতির মানবতার মা, প্রিয় নেত্রী,জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহ প্রার্থনা করে তিনি বলেন, প্রিয় নেত্রীর সিদ্ধান্ত -ই চুড়ান্ত। তিনি যাকেই নৌকা প্রতীক দেবেন আমি জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ আসনটিতে সম্পুর্ন সমর্থন দিয়েই নৌকা মার্কার পক্ষে কাজ করব ইনশাল্লাহ।
উল্লেখ্য, ৯০এর দশকের দুঃসময় ও দূর্দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে, সর্বদলীয় ছাত্রঐক্যের আন্দোলনের সক্রিয় কর্মী, গাইবান্ধা সরকারি কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন উম্মে জান্নাতুল ফেরদৌস। এছাড়াও রাজপথের পরিশ্রমী যুবলীগ নেত্রী, মহিলা বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) কেন্দ্রীয় পরিষদ, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় কর্মী হিসেবে সকলের মনে জায়গা করে নিয়েছেন উম্মে জান্নাতুল ফেরদৌস।
