ঢাকা শহর জুড়ে চারশ’ ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে আসছে আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)। বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন-ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্ল্যান), ওয়েলনেস কমিউনিটি, স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা এবং চারশ’ ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট বিক্রয় উদ্ভোধন করতে যাচ্ছে বিটিআই। শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইভেন্টটি গ্রাহকদের পাশাপাশি জমির মালিকদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।
আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর বিটিআই সেলিব্রেশন পয়েন্টে দুই দিনব্যাপী বিটিআই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান।
তিনি জানান, দিনব্যাপী ইভেন্টটি সদ্য অনুমোদিত ড্যাপের (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) প্রভাবগুলির পাশাপাশি ওয়লেনেস কমিউনিটি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর দুটি প্যানেল আলোচনা থাকবে। ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম, অন্যান্য রিয়েল এস্টেট বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী স্থপতি রফিক আজম প্যানেল আলোচনায় অংশ নেবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিটিআইয়ের চিফ আর্কিটেক্ট সাবরিন জিনাত রহমান, কমিউনিকেশন অ্যান্ড ব্র্যাণ্ডের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা ও বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার কাজী রাজিবুল হক।
