উখিয়ায় ইটভর্তি ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:০২

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ইটভর্তি ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে। 

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ায় বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর ঢালায় এ ঘটনা ঘটে।

 

উল্টে যাওয়া ইটভর্তি ট্রাক। ছবি- ইত্তেফাক নিহতরা হলো- ক্যাম্প ১৫ এর জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতা (১৪) ও একই এলাকার আবদু সালামের মেয়ে নুর কলিমা (১২)।

ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন নিশ্চিত করে জানান, ১০ হাজার ইট বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে ওই ট্রাকের নিচে চাপা পড়ে কানেতা ও নুর কলিমা। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটির নিচ থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

উল্টে যাওয়া ইটভর্তি ট্রাক। ছবি- ইত্তেফাক

তিনি আরও জানান, ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এমএএম