বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করেছে সাইকিউর অরগানাইজেশন।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইএমকে সেন্টারে 'কীভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন' শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেন্টাল হেল্থ ফার্স্ট এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মনিরা রহমান, সাইকিউর অর্গানাইজেশনের কাউন্সেলিং সাইকোলজিস্ট আন্দালিব মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজী মারুফুল আলম এবং মম ফর মম-এর প্রধান নির্বাহী ইভা হাসিনা মমতাজ। আলোচনা সভা পরিচালনা করেন সাইকিউর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুরাদ আনসারী।
বক্তারা বর্তমান সময়ের দৃষ্টিকোণ থেকে মানসিক স্বাস্থ্যের অবস্থা, আত্মহত্যা প্রতিরোধে করণীয়, সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল ফোর-এম, টিভি ইউএসএ, মম ফর মম এবং ইএমকে সেন্টার।

