বিশ্বম্ভরপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:৪০

বিশ্বম্ভরপুর উপজেলায় আবুল মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বুধবার বিকালে শক্তিয়ারখলা গ্রামের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ শক্তিয়ারখলা গ্রামের মিলন, কালাম, আশরাফুল নামে ৩ জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে।

নিহতের বড় ভাই জামাল মিয়া বলেন, ‘আমার ভাই ভাড়ার মোটরসাইকেল চালান। গত সোমবার রাত তাহিরপুর উপজেলার বাজার থেকে যাত্রী নিয়ে বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে যান। রাত ৯টায় এই গ্রামের কয়েকজন লোক ফোনে জানান যে, আমার ভাইকে তারা আটক করেছে। কি কারণে আটক করা হয়েছে জানতে চাইলে কিছু জানায় নি তারা। পরে রাতেই আমিসহ কয়েকজন এলে তারা বলে আপনার ভাই পালিয়ে গেছে। গত তিন দিন ধ‌রে আমার ভাই নি‌খোঁজ ছিল। 

এরপর বুধবার বিকালে শক্তিয়ারখলা গ্রামের একটি ডোবায় লাশ ভাস‌তে দেখে স্থানীয়রা আমা‌কে জানান। প‌রিচয় নি‌শ্চিত হওয়ার প‌রে পুলিশকে জানানো হ‌লে তারা এসে লাশ উদ্ধার করে।’

আরও পড়ুন: বাঁশখালীতে পানিতে ডুবে নিহত ২

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর দায়িত্বে) জয়নাল আবেদিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদর্ন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু