রাজশাহীতে জালনোট ও ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮

রাজশাহী মহানগরীতে জালনোট ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১১ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা নগরীর উপশহর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম জনি নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ১শ’টি পাঁচশত টাকার জালনোট ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার হয়। আরএমপির মুখপাত্র মো. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গ্রেফতার জাহাঙ্গীর আলম জনি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সায়বাড় পশ্চিমপাড়ার জনৈক আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। আসামিকে গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

ইত্তেফাক/এমএএম