রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের তিন সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল, তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার এমন তথ্য দেন।
তিনি বলেন, যারা পলাতক তাদের গ্রেফতারে অভিযান চলছে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই চক্রের সদস্য ১০ থেকে ১২জন। তারা দিনে অন্য পেশা, আর রাতে চুরি করে। বড় অপরাধের সঙ্গে জড়িত কিনা- রিমান্ডে তা এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
