শামচুল আলম তালুকদার
গোপালগঞ্জের শেখ ফজিলাতুন নেছা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. শামচুল আলম তালুকদার (৭০) মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বুধবার সকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
কাওছার আলী
কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা কাওছার আলীকে (৬৭) বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় বাড়াইপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা। তিনি গত মঙ্গলবার বিকালে চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি ৫ মেয়ে ও ১ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
