কক্সবাজারের চকরিয়ায় ভাড়া বাসার পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. জাহেদ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। জাহেদ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুঁইছড়া এলাকার মো. ইউনুছের ছেলে।
জাহেদর মা জান্নাত বেগমের দাবী, আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা বাঁচার জন্য এটি নাটক সাজিয়েছে। কারণ আমার ছেলে প্রেম করে বিয়ে করে তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় থাকতো। এক পর্যায়ে তার স্ত্রী স্থানীয় হেফাজত নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি জেনে স্ত্রীকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় আমার ছেলেকে হত্যা করেছে। সুষ্ঠু তদন্তপূর্বক ছেলে হত্যার বিচার কামনা করেন তিনি।
স্থানীয়রা জানায়, গত ২০২০ সালের দিকে জাহেদ সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকনগর এলাকার সোনা আলীর মেয়ে শাওরীনের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিল। বর্তমানে তারা এক সন্তানের জনক-জননী। বিয়ের পরে জাহেদ শ্বশুর বাড়ির একটু দুরে ভাড়া বাসায় থাকেন।
বুধবার ভোরে ভাড়া বাসার পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাছে ঝুলন্ত জাহেদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলেই ঘটনার সত্যতা জানা যাবে।

টানা বৃষ্টিতে জামাকাপড়ে কাদার দাগ?
নওগাঁয় ২১ ঘন্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু