মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের কার্যকরী সভায় তাকে বহিষ্কার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ জানান, হাশেম আলী দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার কর্মকাণ্ডে পৌর আওয়ামী লীগ বিব্রত। তাই দলীয় ভাবমূর্তি রক্ষায় তাকে সাংগঠনিক সম্পাদক ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
