ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ শোকসভা

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:০৮

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আরিফ সাত্তারের (বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, বেসিক সাইন্স ডিভিশন) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে উপ-উপাচার্য; পরীক্ষা নিয়ন্ত্রক; রেজিস্ট্রার; প্রক্টর; ডিন; উপদেষ্টাসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া মাহফিল পরিচালনা করেন।