ওসি মোয়াজ্জেমের পরোয়ানা যশোরে

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:২২

ফেনীর সোনাগাজী থানার আলোচিত সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারি পরোয়ানা যশোরে এসে পৌঁছেছে। যশোরে তার বাড়ি হওয়ায় জেলা পুলিশের কাছে ওয়ারেন্টটি পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন জানান, সাবেক ওসি মোয়াজ্জেমের বাড়ি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে। যশোর শহরের চাঁচড়া ডালমিল রায়পাড়ায় মোয়াজ্জেমদের বাড়িটিতে এখন তার দুইভাই ও এক বোন মায়ের সঙ্গে বসবাস করেন। ঈদের আগে এই স্বজনদের সঙ্গে কথা বলেন মোয়াজ্জেম।