যাচাই-বাছাই ছাড়া তথ্য পরিবেশন করা হচ্ছে --------দুদকের বরখাস্ত পরিচালক বাছির

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:৩৭

দুুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির অভিযোগ করেছেন, যাচাই-বাছাই ছাড়া গণমাধ্যমে তথ্য পরিবেশন করা হচ্ছে, যা তার জন্য ক্ষতিকর। তার সামাজিক সম্মান ক্ষুণ্ন করার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেছেন তিনি। গতকাল বুধবার দুপুরে দুদক কার্যালয়ে প্রবেশের সময় গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলে তিনি এই মন্তব্য করেন।

এ সময় এনামুল বাছির আরো বলেন, ঘুষ নয়, তথ্য পাচারের অভিযোগে আমি বরখাস্ত হয়েছি। ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে গণমাধ্যম আমার ক্ষতি করেছে। আমার এ ক্ষতির জন্য, সবকিছুর জন্য গণমাধ্যম দায়ী। বিষয়টি প্রকাশের আগে যাচাই-বাছাই প্রয়োজন মনে করছে না। তিনি বলেন, আমার ক্ষতি করে কুশল ও সালাম বিনিময় অপ্রয়োজনীয়। সাংবাদিকদের এড়াতে সাড়ে বারোটায় দুদকে প্রবেশ করলাম। তবুও সাংবাদিকদের কাছ  থেকে ছাড় পেলাম না।