প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আমার দোয়া ও আশীর্বাদ গ্রহণ করো। প্রাথমিক সমাপনী পরীক্ষাটি তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর । পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের অবশ্যই বেশী বেশী করে মনোযোগ ও গুরুত্ব সহকারে পাঠ্যবই গুলো পড়তে হবে। সব বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়বে। রুটিন করে প্রতিদিন সব বিষয় পড়বে ও লিখবে অর্থাত্ অনুশীলন করবে। যেমন: গণিত বিষয়ের এক বাক্যে উত্তর, সূূত্র, জ্যামিতি ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর সতর্কতার সাথে দিতে হবে। বাংলা বিষয়ে গল্প (সৃজনশীল এর জন্য উদ্দীপক গুলো ভালোভাবে পড়ে, বুঝতে হবে, কবিতার জন্য কবির নাম, মূলভাব, সারাংশ, যুক্তবর্ণ, রচনা এবং চিঠি লেখার নিয়মগুলো জেনে রাখতে হবে।
ইংরেজী বিষয়ে পাঠ্যবইয়ের অন্তভুর্ক্ত গল্পগুলো উত্তমরূপে পড়বে। প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়গুলোর যোগ্যতাভিত্তিক ও কাঠামোভিত্তিক প্রশ্নের জন্য তোমাদের পাঠ্যবই গুলো ভালো করে পড়তে হবে। প্রশ্নগুলো বুঝে সঠিকভাবে উত্তর লিখতে হবে। যোগ্যতাভিত্তিক ও কাঠামোভিত্তিক প্রশ্নের উত্তর করতে তোমাকে একটু দৃঢ় হতে হবে। মনে রাখবে সকল প্রশ্নের উত্তরই পাঠ্যবই নির্ভর হবে। তোমাকে শুধু একটু সতর্ক ও মনোযোগী হতে হবে কেবল। মূলপাঠ্য বইগুলো মনোযোগ, ধৈর্য্য ও যত্নসহকারে বার বার পড়বে। উত্তর লেখার সময় যথাসম্ভব কাটাকাটি এড়িয়ে চলবে , পরীক্ষার খাতা পরিস্কার রাখার চেষ্টা করবে।
