ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

পিরোজপুরে জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাতীয় পার্টি জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রিজার্ভ পুকুর পাড় উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়। আলোচনা সভায় জেপির উপজেলা সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, জেপির উপজেলা সহ-সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ওয়ারকার্স পার্টির পিরোজপুর জেলা সভাপতি ও ভাণ্ডারিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন প্রমুখ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেপির নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহরিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. সেন্টু মোল্লা, মো. ফিরোজ চাপরাশি, মো. রেজা আহম্মেদ দুলাল, মো. জামাল উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, যুবসংহতির উপজেলা সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, মো. হাসান জোমাদদ্দার, মো. আবু বক্কর মাস্টার, মো. নজরুল ইসলাম, শ্রমিক পার্টির সভাপতি মো. সাহজাহান সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মো. মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহাবুব শরীফ শুভসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমএএম