সেলিম শেখের সেরা উদ্যোগ ‘নূরতাজ’

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০১:০৫

দক্ষিণ এশিয়ার ৮টি দেশের শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সম্মাননা  লাভ করেছে দেশীয় উদ্যোক্তা মো. সেলিম শেখের প্রতিষ্ঠান নূরতাজ। ২২ সেপ্টেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আয়োজনে ৮ দেশের বিশিষ্টজনের উপস্থিতিতে ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় দেশের সেরা প্রতিষ্ঠানগুলোকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান। গেস্ট অব অনার হিসেবে ভূমিমন্ত্রী শরীফ আহম্মেদসহ ভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের হাই কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন দক্ষিণ এশিয়ার সেরা রিটেইল কনজিউমার প্রোডাক্টস ই-কমার্স ওয়েবসাইট ক্যাটাগরিতে নূরতাজ লিমিটেডের প্রধান নির্বাহী মো. সেলিম শেখ।

সেলিম শেখ বলেন, ‘এ ধরনের স্বীকৃতি আমাদের পুরো টিমের জন্য বাড়তি অনুপ্রেরণা।’ মুন্সীগঞ্জের এক মধ্যবিত্ত পরিবার থেকে নানা বাধা অতিক্রম করে এতটা পথ এসেছেন এই উদ্যোক্তা। নূরতাজে বর্তমানে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে ফ্যাশন সামগ্রী, ইলেকট্রনিকস থেকে শুরু করে সবকিছুই রয়েছে। অনলাইন প্লাটফর্মের পাশাপাশি গ্রাহকসেবা বাড়ানোর জন্য এবং গ্রাহকের আস্থা অর্জনে নূরতাজ নিরলস কাজ করে যাচ্ছে।

ইত্তেফাক/এসটিএম