সশস্ত্র গোষ্ঠীর হামলায় জিবুতির ৭ সেনা নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৪:৩৬

পূর্ব আফ্রিকার জিবুতির উত্তরাঞ্চলে একটি সশস্ত্র দলের সঙ্গে সংঘর্ষে সাত সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

শনিবার (৮ অক্টোবর) জিবুতির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার (৭ অক্টোবর) গারাবতিসানে একটি সেনা ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। মন্ত্রণালয় ফ্রন্ট ফর দ্য রেস্টোরেশন অ্যান্ড ডেমোক্রেসির একটি স্প্লিনটার গ্রুপকে এই আক্রমণের জন্য দায়ী করেছে।

মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা বীরত্বের সঙ্গে আত্মরক্ষা করা সত্ত্বেও এই আক্রমণে তাদের সাতজন সেনা নিহত, চারজন আহত এবং ছয়জন নিখোঁজ হয়েছেন। হামলাকারী দলটি দেশের প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাস ও লুটপাটের জঘন্য ও অপরাধমূলক কাজের জন্য সুপরিচিত। হামলাকারীদের গ্রেফতার করা এবং নিখোঁজদের খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে।

ফ্রন্ট ফর দ্য রেস্টোরেশন অ্যান্ড ডেমোক্রেসি দলটি মূলত উত্তর আফার সম্প্রদায় থেকে নিয়োগ করা হয়েছে। তারা ১৯৯১ সালে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। দলটি দাবি করে, তারা দেশের অন্য বৃহৎ জাতিগোষ্ঠী ইসাসের বিরুদ্ধে আফারের স্বার্থ রক্ষা করতে চায়। 

ইত্তেফাজ/ডিএস/এসএস