পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে পালন করা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। রোববার (৯ অক্টোবর) বাদ মাগরিব রিজার্ভ পুকুর পাড় এলাকায় জেপির উপজেলা দলীয় কার্যালয়ে ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় জেপির উপজেলা সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে নবীর জীবনাদর্শের উপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জেপির সিনিয়র সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, উপজেলা জেপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার,সাংগঠনিক সম্পাদক শফিকুল কবির খোকন সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, ভা-ারিয়া পৌর জেপির আহ্বায়ক মো.জামাল উদ্দিন মিয়া স্বপন, জেপি নেতা ফিরোজ চাপরাশি,মিজানুর রহমান সেন্টু মোল্লা, জামাল উদ্দিন লিটন হাওলাাদার,ইসলামী সাশন আন্দোলন(ই.সা) উপজেলা সভাপতি মো. বাদশা জোমাদ্দার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতী জাকারিয়া আল কাসেমী, উপজেলা যুবসংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার,উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি মো. মনির সরদার, উপজেলা যুবসংহতি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদার, ভিটাবাড়ীয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, জেপি নেতা আমির মল্লিক, যুবসংহতি নেতা মো. হাসান জোমাদ্দার, লিটন তালুকদার,আজিজুল হক বাবু,সালমান খান বাদশা, সাবেক সেনা সদস্য মো. মনির তালুকদার, পৌর ছাত্রসমাজের আহবায়ক মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহাবুব শরীফ শুভ প্রমুখ।
পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন ইমাম সমিতির সভাপতি মুফতী জাকারিয়া আল কাসেমী এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসেন। দোয়ায় জেপি ও অঙ্গসংগঠনের উপজেলা,ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়ায় অংশ নেন।
