মৌলিক গান প্রকাশ করলেন ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতা

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ২২:৫৬

চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতার কণ্ঠে সোমবার (৩ অক্টোবর) প্রকাশ হলো 'জানি তোর সময় নেই' শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে পুষ্পিতা বলেন, গানের কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার। আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি এই গানটি সেরকমই। আশা করি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতা

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ভিডিও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন এবং সার্বিক তত্ত্বাবধানে চ্যানেল আই।

ইত্তেফাক/এএপি