মা ইলিশ রক্ষায় বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বরিশালে অভিযান

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০১:১১

বরিশালে ২২ দিন ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বরিশালে অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল থেকে শুরু হওয়া এ অভিযান রাত পর্যন্ত কীর্তনখোলা নদীসহ পার্শ্ববর্তী নদীতে এ অভিযান চলে।

বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান-এর নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বরিশাল ডিআইজি রেঞ্জ এসএম আক্তারুজ্জামান, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান, র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সদর মনিরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে। 

এসময় বিভাগীয় কমিশনার বরিশাল বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সঙ্গে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ২২ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন। পরে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন।

ইত্তেফাক/জেডএইচডি